সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশে সংশোধনী অনুমোদন

রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশে সংশোধনী অনুমোদন
রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশে সংশোধনী অনুমোদন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৫ ০৬:১১ অপরাহ্ন

ঢাকা ২১ আগস্ট ২০২৫। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ ২০২৫ আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদন পেয়েছে। সংশোধিত অধ্যাদেশে পূর্বে জারিকৃত আইনের ১১টি ধারায় পরিবর্তন আনা হয়েছে। এতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিবসহ বিভিন্ন পদে নির্দিষ্ট ক্যাডারের পরিবর্তে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন কর্মকর্তাদের নিয়োগের বিধান করা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী রাজস্ব নীতি বিভাগের সচিব পদে সামষ্টিক অর্থনীতি বাণিজ্য নীতি পরিকল্পনা কিংবা রাজস্ব ব্যবস্থাপনায় অভিজ্ঞ সরকারি কর্মচারীকে নিয়োগ দেয়া যাবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হবেন রাজস্ব আহরণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য কোনো সরকারি কর্মকর্তা।

অধ্যাদেশে বলা হয়েছে আয়কর নীতি দ্বৈতকর পরিহার আন্তর্জাতিক চুক্তি শুল্ক মূল্য সংযোজন কর ও বাণিজ্য সংক্রান্ত পদগুলো অভিজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে পূরণ করতে হবে। একইভাবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন আয়কর ভ্যাট কাস্টমস আইন বাস্তবায়ন ও মাঠ পর্যায়ের মানবসম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট পদগুলো অভিজ্ঞ কর্মকর্তাদের দিয়ে পূরণ করা হবে।

এছাড়া উভয় বিভাগের অন্যান্য অনুবিভাগে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন সরকারি কর্মকর্তাদের নিয়োগের বিধান রাখা হয়েছে।

উজ্জল/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।