শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরকারাগারে বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা, কথা কথা বলতে পারবেন স্বজনদের সঙ্গেচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়রচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালক লিমনকে হত্যা

ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালক লিমনকে হত্যা
ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালক লিমনকে হত্যা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৫ ০৪:১৫ অপরাহ্ন

যশোরের অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন শেখ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। গেল ১১ আগস্ট রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি লিমন। পরদিন সকালে শংকরপাশা গ্রামের এক পরিত্যক্ত জমিতে গলায় কাপড় বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লিমনের বাবা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তে বিশেষ টিম সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় তথ্য সংগ্রহ করে। এক পর্যায়ে ২০ আগস্ট নওয়াপাড়ার নুরবাগ এলাকা থেকে সন্দেহভাজন বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে জানায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়া করে লিমনকে নির্জন স্থানে নিয়ে গলা টিপে হত্যা করে ভ্যান নিয়ে যায়। পরে ভ্যানের বডি ও যন্ত্রাংশ তার ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয়।

এছাড়া বিক্রিকৃত চারটি ব্যাটারি খুলনার ফুলতলা ও অভয়নগরে অভিযান চালিয়ে উদ্ধার করে পুলিশ। সেগুলো লিটন, আসানুর ও সঞ্জয়ের কাছ থেকে জব্দ করা হয়। চোরাই ব্যাটারি কেনাবেচায় জড়িত থাকায় তাদেরও গ্রেফতার করা হয়েছে। তবে লিমনের ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

উজ্জল/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।