সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৫ ০২:২৬ অপরাহ্ন

স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। এতে উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে মহিপাল ফ্লাইওভারের উত্তর অংশে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অব ট্রাস্টিজ পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে পদযাত্রা ও মহাসড়ক অবরোধ করে। আন্দোলনকারীরা স্থায়ী ক্যাম্পাস মানতে হবে বিওটি ভুয়া, আজকের সংগ্রাম আগামী প্রজন্মের অধিকার সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থী মাইশা আক্তার বলেন দীর্ঘদিন দাবির পরও শুধু আশ্বাস ছাড়া কিছু হয়নি। স্থায়ী ক্যাম্পাস না হলে বিশ্ববিদ্যালয়কে ইউজিসি রেড লিস্ট-এ অন্তর্ভুক্ত করতে পারে। আর সাজিদুল ইসলাম জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেয়া হবে।

এর আগে বুধবার (২০ আগস্ট) রাত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদত্যাগ করেন। অবরোধকালে আইনশৃঙ্খলা বাহিনীও সক্রিয় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে দাঁড়ান।

শামীম/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।