বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত তিনজন

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত তিনজন
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত তিনজন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৫ ১১:২৩ অপরাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। এ সময় আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এতে প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকায় যাচ্ছিল। হঠাৎ টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা হতাহত হন।

হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

আশিক/মি

 327
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !