বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য
জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২০, ২০২৫ ১২:৩২ অপরাহ্ন

জুলাই আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মো গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ কার্যক্রম চলছে।

এ মামলায় আসামি হিসেবে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে তিনি দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। এখন পর্যন্ত বারো জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা আদালতে তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

গেল (১৮ আগস্ট) পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণে তিনজন সাক্ষী জবানবন্দি দেন। তারা হলেন শহীদ আস সাবুরের বাবা এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল ও রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন। এরপর তাদের জেরা করেন আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

এ মামলায় মোট ৮১ জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগপত্র ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার যেখানে প্রমাণ তালিকা, তথ্যসূত্র ও শহীদদের বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে।

আশিক/মি

 345
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।