সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

অনিশ্চয়তার মধ্যে মনোনয়ন ফরম কিনছেন ছাত্রদলের নেতাকর্মীরা

অনিশ্চয়তার মধ্যে মনোনয়ন ফরম কিনছেন ছাত্রদলের নেতাকর্মীরা
অনিশ্চয়তার মধ্যে মনোনয়ন ফরম কিনছেন ছাত্রদলের নেতাকর্মীরা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৫ ০৪:১৮ অপরাহ্ন

কেন্দ্রীয়ভাবে স্পষ্ট নির্দেশনা না থাকায় অনিশ্চয়তার মধ্যেই মনোনয়ন ফরম কিনছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ও বিভিন্ন হল সংসদে দেখা যায় নেতাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগে মনোনয়ন ফরম কিনছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী জানান ফরম কেনার শেষ দিনে সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত না আসায় তারা দ্বিধায় পড়েছেন। কেউ কেন্দ্রের ফরম কিনছেন আবার কেউ হল সংসদের ফরমও নিচ্ছেন। এতে একদিকে খরচ বাড়ছে অন্যদিকে মনোনয়ন পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তারা অভিযোগ করেন শেষ দিনেরও অর্ধেক কেটে গেলেও সংগঠন থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে অনেকটা অনুমানের ওপর ভিত্তি করেই ফরম কিনতে হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কয়েকজন নেতাকে ফোন করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি। তবে বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন জানিয়েছেন সবার ফরম কেনা চলছে। যাচাই–বাছাই শেষে অল্প সময়ের মধ্যেই প্যানেল ঘোষণা করা হবে। একই সঙ্গে হল পর্যায়ের প্রার্থীরাও চূড়ান্ত করা হবে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।