সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

মৎস্য সপ্তাহে ড. ইউনুসের প্রকৃতি রক্ষার আহ্বান

মৎস্য সপ্তাহে ড. ইউনুসের প্রকৃতি রক্ষার আহ্বান
মৎস্য সপ্তাহে ড. ইউনুসের প্রকৃতি রক্ষার আহ্বান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৮, ২০২৫ ০১:৩২ অপরাহ্ন

মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন বঙ্গোপসাগরে মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু তা সঠিকভাবে আহরণ করা সম্ভব হয়নি। এজন্য জরিপ ও গবেষণার কাজ বাড়াতে হবে এবং টেকসই পরিকল্পনা নিতে হবে।

তিনি উল্লেখ করেন চাষের মাছের গুরুত্ব অনেক বেড়েছে এবং তরুণ উদ্যোক্তারা এতে এগিয়ে আসছেন। আমিষের চাহিদা মেটাতে চাষের মাছ বড় ভূমিকা রাখছে। তবে ইলিশের প্রাপ্যতা বাড়াতে সঠিক সময়ে নিষেধাজ্ঞা মানা জরুরি।

প্রধান উপদেষ্টা বলেন মাছ প্রকৃতির উপহার এবং আল্লাহর দান। কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে আমরা নিজেদের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলছি। যত্রতত্র বর্জ্য পানিতে ফেলার কারণে নদী-জলাশয় দূষিত হচ্ছে এবং মাছ উৎপাদন কমে যাচ্ছে। তিনি বলেন আমরা নদী শাসনের কথা বলি কিন্তু নদী পালনের কথা বলি না। এতে আরও ক্ষতি হচ্ছে। তিনি অবৈধ জাল ব্যবহার ও দূষণের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবও মৎস্য উৎপাদন কমাচ্ছে। এ অবস্থা থেকে বের হতে টেকসই পদ্ধতি গ্রহণ ও মাছের রপ্তানি বাড়াতে উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনকে স্বর্ণ, ৫ জনকে রৌপ্য ও ২ জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।