বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচকালীন সরকারে থাকবেন না

উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচকালীন সরকারে থাকবেন না
উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচকালীন সরকারে থাকবেন না
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৩, ২০২৫ ০৩:১৩ অপরাহ্ন

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন তিনি নির্বাচকালীন সরকারের উপদেষ্টা পদে থাকবেন না। মঙ্গলবার (১২ আগস্ট) নিউইয়র্কভিত্তিক ঠিকানা টিভির খালেদ মুহিউদ্দীনের টকশোতে এ তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন ২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে থাকা কারো নির্বাচকালীন সরকারে থাকা উচিত নয়। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি সরকার থেকে সরে যাবেন। তবে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না বা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কি না তা স্পষ্ট করেননি।

টকশোতে তিনি জানান পতাকাবাহী গাড়ি বা ক্ষমতার মোহ নয় বরং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সোচ্চার থাকার জন্যই তিনি সরকারের সঙ্গে রয়েছেন। এখনও কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে যেমন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং স্থানীয় সরকারের সংস্কার প্রস্তাব।

উপদেষ্টা বলেন একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের কিছু নেতাকেও জাপার হয়ে নির্বাচনে আনার পরিকল্পনা চলছে। এছাড়া স্থানীয় সরকারের নির্বাচনে বিএনপি ও সহযোগী দলের অনাগ্রহের কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।

মুরাদনগরে সাম্প্রতিক ঘটনা নিয়ে রাজনৈতিক অপপ্রচারের অভিযোগ উড়িয়ে তিনি আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় রাজনীতিতে মনোনিবেশ করতে ঢাকা শহরকে কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন তিনি।

আশিক/মি

 500
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।