বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

মালয়েশিয়ায় মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট প্রদান

মালয়েশিয়ায় মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট প্রদান
মালয়েশিয়ায় মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট প্রদান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৩, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন

মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সামাজিক ব্যবসায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বুধবার (১৩ আগস্ট) সকালে নেগেরি সেম্বিলানের রাজপ্রমুখ তুঙ্কু মুহরিজ ইবনি আলমারহুম তুঙ্কু মুনাওয়িরের উপস্থিতিতে হাসপাতাল তুঙ্কু আমপুয়ান বেসার তুঙ্কু আইশাহ রোহানিতে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বক্তব্যে মুহাম্মদ ইউনূস বলেন এ সম্মান বাংলাদেশের জনগণের সাহস ও দৃঢ়তার স্বীকৃতি। তিনি উল্লেখ করেন ২০২৪ সালের জুলাই-আগস্টে তরুণদের নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বহু শিক্ষার্থী জীবন দিয়েছেন। বর্তমানে সরকার শান্তি স্থিতিশীলতা ও গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন দারিদ্র্য দূরীকরণে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই এবং তার ‘থ্রি জিরোস’ লক্ষ্যশূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ববাস্তবায়নে বিশ্বকে নতুনভাবে এগোতে হবে। মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

আশিক/মি

 511
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।