বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধে যোগাযোগ বন্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধে যোগাযোগ বন্ধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধে যোগাযোগ বন্ধ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৩, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় উল্লাপাড়া রেলগেটে এই কর্মসূচি শুরু হয়। ফলে ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীরা জানান প্রতিষ্ঠার ৯ বছর পরও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের জন্য প্রস্তাব অনুমোদন হয়নি। দীর্ঘদিনের দাবিতে সাড়া না পেয়ে তারা আন্দোলনে নেমেছেন। এর আগে গেল ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনসহ মহাসড়ক অবরোধ মানববন্ধন পথনাটক এবং প্রতীকী ক্লাসের মতো কর্মসূচি পালন করা হয়। এসবেও সাড়া না মেলায় এবার রেলপথ অবরোধ করা হয়েছে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান রেলের নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অবরোধের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। বর্তমানে ধূমকেতু এক্সপ্রেস জামতৈলে এবং সিল্কসিটি এক্সপ্রেস লাহিড়ী মোহমপুরে দাঁড়িয়ে আছে।

আশিক/মি

 324
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !