সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ড্র করলেই এশিয়ান কাপে ইতিহাস গড়বেন আফঈদারা

ড্র করলেই এশিয়ান কাপে ইতিহাস গড়বেন আফঈদারা
ড্র করলেই এশিয়ান কাপে ইতিহাস গড়বেন আফঈদারা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৫ ০৩:০৪ অপরাহ্ন

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ দিন আজ (রোববার)। শেষ দিনে ৮ ভেন্যুতে হবে ১৬টি ম্যাচ যার পর চূড়ান্ত পর্বে জায়গা পাবে ৮ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ। এইচ গ্রুপের শেষ ম্যাচে বিকেল ৩টায় বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।

টুর্নামেন্টের শুরুতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদার ধরা হয়েছিল র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়াকে। কিন্তু দুই ম্যাচ শেষে শীর্ষে আছে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন বাংলাদেশ। পয়েন্ট ও গোলগড়ে সমান হলেও একটি বেশি গোল দেয়ার সুবাদে লাল-সবুজ শীর্ষে রয়েছে। আজ মাত্র একটি ড্র পেলেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে জায়গা করে নেবে বাংলাদেশ।

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিমধ্যে সিনিয়র পর্যায়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার অনূর্ধ্ব-২০ দলও সেই কাতারে নাম লেখাতে পারে। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি চূড়ান্ত পর্বে জায়গা পাবে দলট যা হবে দেশের নারী ফুটবলের জন্য আরেকটি মাইলফলক।

টুর্নামেন্ট শুরুর আগে ধারণা ছিল লাওস ও পূর্ব তিমুরকে হারিয়ে কোরিয়ার কাছে কম ব্যবধানে হারলে সেরা রানার্সআপ হওয়ার সুযোগ পেতে পারে বাংলাদেশ। কিন্তু এখন তারা সেই হিসাব পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ইতিহাস গড়ার পথে—আর দরকার মাত্র একটি পয়েন্ট।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।