সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার

হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার
হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৫ ০৩:৫৪ অপরাহ্ন

আইনশৃঙ্খলা বাহিনীর হারানো বা লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি বলেন হারানো হাতিয়ার উদ্ধারে উদ্যোগ নেয়া হয়েছে এবং পুরস্কারের অঙ্ক শিগগিরই জানানো হবে। যে সঠিক তথ্য দেবে সে পুরস্কার পাবে।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা বলেন সমাজে অসহিষ্ণুতা বেড়েছে অপরাধ প্রতিহত করার মানসিকতা কমে গেছে বরং অনেকে ভিডিও করে ঘটনা প্রচার করছে। তিনি বলেন এ ধরনের ঘটনা প্রতিরোধ করা জনগণের ঈমানী দায়িত্ব কিন্তু এখন সবাই কেবল দেখছে। হত্যাকাণ্ডের ঘটনায় বেশিরভাগ অপরাধী গ্রেপ্তার হলেও হারানো জীবন ফেরানো সম্ভব নয়।

শেরপুরের সাম্প্রতিক ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন ইউটিউব আয়ের জন্য হত্যার ভিডিও করা সমাজের বড় অবক্ষয়। এছাড়া সম্প্রতি উদ্ধার হওয়া ১১শ দেশীয় অস্ত্রের বিষয়ে তিনি জানান এসব তৈরির সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনা হচ্ছে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।