সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বড় প্রত্যাশা

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বড় প্রত্যাশা
মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বড় প্রত্যাশা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া সফরে যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে হওয়া এই সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রত্যাশার পারদ বেড়েছে। বিশেষ করে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর আশায় রয়েছেন তারা। প্রবাসীরা আশা করছেন এই সফরের মাধ্যমে প্রায় ১২ লাখ বাংলাদেশির বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সফরে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্য, উচ্চশিক্ষা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠকে কর্মী প্রেরণ, ভিসা জটিলতা, অবৈধদের বৈধতা, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট ও সমুদ্র অর্থনীতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, গার্ড অব অনার গ্রহণের পর প্রধান উপদেষ্টা ব্যবসায়িক সেমিনার, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়, সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ, বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন এবং মালয়েশিয়ার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র, জ্বালানি ও আইন উপদেষ্টা, পররাষ্ট্রসচিবসহ শীর্ষ কর্মকর্তারা।

এ সফরকে দুই দেশের সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে দেখছেন কূটনীতিক ও প্রবাসীরা।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।