সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফল উন্মুক্ত করা হয়। শিক্ষার্থীরা রোল নম্বর ব্যবহার করে নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে প্রকাশের পর মুহূর্তেই অনেকে ওয়েবসাইটে প্রবেশে সমস্যার অভিযোগ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী ফল দেখতে প্রবেশ করায় ওয়েবসাইট সাময়িকভাবে ধীর হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই তা স্বাভাবিক হবে।

বোর্ড সূত্রে জানা গেছে ঢাকা শিক্ষা বোর্ডের ফল www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে, কুমিল্লা শিক্ষা বোর্ডের ফল www.comillaboard.gov.bd ওয়েবসাইটে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল www.bise-ctg.gov.bd ওয়েবসাইটে, রাজশাহী শিক্ষা বোর্ডের ফল www.rajshahiboard.gov.bd ওয়েবসাইটে, যশোর শিক্ষা বোর্ডের ফল www.jessoreboard.gov.bd ওয়েবসাইটে, বরিশাল শিক্ষা বোর্ডের ফল www.barisalboard.gov.bd ওয়েবসাইটে, সিলেট শিক্ষা বোর্ডের ফল www.sylhetboard.gov.bd ওয়েবসাইটে, দিনাজপুর শিক্ষা বোর্ডের ফল www.dinajpureducationboard.gov.bd ওয়েবসাইটে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফল www.mymensingheducationboard.gov.bd ওয়েবসাইটে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল www.bmeb.gov.bd ওয়েবসাইটে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.bteb.gov.bd ওয়েবসাইট থেকে দেখা যাবে।

ফলাফল দেখুন এখানে>>>

এবার মোট ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃনিরীক্ষণের আবেদন করেছে যা গেল বছরের তুলনায় প্রায় ২১ হাজার বেশি। আবেদন হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার। সবচেয়ে বেশি আবেদন এসেছে গণিতে—৪২ হাজার ৯৩৬টি খাতা। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতা পুনঃনিরীক্ষণ হয়েছে। চারু ও কারুকলা বিষয়ে আবেদন সবচেয়ে কম মাত্র ৬টি।

পুনঃনিরীক্ষণে খাতা নতুনভাবে মূল্যায়ন করা হয় না। কেবল নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না এবং ওএমআর শিটে নম্বর সঠিকভাবে স্থানান্তরিত হয়েছে কি না তা যাচাই করা হয়। প্রয়োজনে সংশোধিত ফল প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ডগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।