বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

ভারতীয় পণ্যে শুল্কে রুশ ঘনিষ্ঠতা বাড়ছে, আসছেন পুতিন

ভারতীয় পণ্যে শুল্কে রুশ ঘনিষ্ঠতা বাড়ছে, আসছেন পুতিন
ভারতীয় পণ্যে শুল্কে রুশ ঘনিষ্ঠতা বাড়ছে, আসছেন পুতিন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৭, ২০২৫ ০৭:৪৫ অপরাহ্ন

মার্কিন শুল্কের জেরে ভারত ও রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। মস্কোতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপে দুই দেশ কৌশলগত অংশীদারত্বের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সংলাপের সময় রাশিয়ার কাছ থেকে তেল কেনায় যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক শুল্কের বিষয়টি উঠে আসে।

যুক্তরাষ্ট্র আগামী ২৮ আগস্ট থেকে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে। এতে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশে। এই সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্কে বড় সংকট হিসেবে দেখা হচ্ছে।

রুশ নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগুর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকে পুতিনের দিল্লি সফর নিয়েও আলোচনা হয়েছে। ভারত আশা করছে ২০২৫ সালের শেষ নাগাদ পুতিন নয়াদিল্লি সফর করবেন। ভারত-রাশিয়া যৌথভাবে ন্যায্য ও টেকসই বিশ্বব্যবস্থা গড়ার অঙ্গীকার করেছে। রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে করা ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তির অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে।

ভারতের সরকারি সূত্র বলছে মার্কিন চাপ ও রুশ ছাড় কমে যাওয়ায় রাষ্ট্রীয় পরিশোধনাগারগুলো রুশ তেল কেনা বন্ধ করলেও রিলায়েন্স ও নায়ারা এখনও কেনা অব্যাহত রেখেছে।

আশিক/মি

 502
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।