বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি মামলা বাতিল হাইকোর্টে

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি মামলা বাতিল হাইকোর্টে
শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি মামলা বাতিল হাইকোর্টে
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৭, ২০২৫ ০৫:১২ অপরাহ্ন

আলোকচিত্রী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি তামান্না রহমানের বেঞ্চ এই রায় দেন।

আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসে ব্যারিস্টার আবদুল্লাহ আল নোমান ও ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী। এর আগে হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছিল কেন শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করা হবে না।

২০১৮ সালের ৬ আগস্ট রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শহিদুল আলমের বিরুদ্ধে মামলা হয়। ১২ আগস্ট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলায় অভিযোগ করা হয় শহিদুল আলম তার ফেসবুক টাইমলাইনের মাধ্যমে দেশি-বিদেশি গণমাধ্যমে কল্পনাপ্রসূত অপপ্রচার চালিয়েছেন। যাচাইবাছাই ছাড়া মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে ভীতি ও উসকানি দিয়েছেন। রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।

তবে আজকের রায়ের মাধ্যমে মামলার আইনি অধ্যায়ের অবসান হলো বলে মত দেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আশিক/মি

 393
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।