বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

নির্বাচনের আগে এসপি ও ওসিদের লটারিতে বদলির ঘোষণা

নির্বাচনের আগে এসপি ও ওসিদের লটারিতে বদলির ঘোষণা
নির্বাচনের আগে এসপি ও ওসিদের লটারিতে বদলির ঘোষণা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৫ ০৬:০৩ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সব জেলার এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই নির্বাচন প্রস্তুতি শুরু হয়েছে এবং এর অংশ হিসেবে পুলিশ প্রশাসনের বদলিতে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

উপদেষ্টা জানান অতীতে দেখা গেছে নির্বাচনী এলাকায় প্রার্থীরা পছন্দের কর্মকর্তা রাখতে চাপ দেন। এবার সেই অনিয়ম ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমের সামনে লটারি করে বদলি কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন লটারির মাধ্যমে এসপি ও ওসিদের নতুন নিয়োগ দেয়া হবে নির্বাচনের আগে তারা যার যার দায়িত্বপ্রাপ্ত জেলায় চলে যাবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী।

সভায় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিয়েও আলোচনা হয় বলে জানান উপদেষ্টা।

আশিক/মি

 322
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !