বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

তিন জাতীয় নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল পিবিআই

তিন জাতীয় নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল পিবিআই
তিন জাতীয় নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল পিবিআই
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৫ ০২:৫৮ অপরাহ্ন

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া এক মামলার তদন্তের অংশ হিসেবে এ তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

৪ আগস্ট নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে দেশের সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে তথ্য পাঠাতে বলা হয়।

চিঠিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর পাঠাতে অনুরোধ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) ২৪ জুলাই কমিশনে এ বিষয়ে পত্র পাঠায়।

মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে জরুরি ভিত্তিতে এসব তথ্য সরবরাহ চাওয়া হয়েছে।
নির্বাচন কমিশনকে দ্রুততম সময়ে তথ্যের দুটি কপি পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

আশিক/মি

 307
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !