সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

৫ আগস্ট ঘিরে সতর্ক রয়েছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্ট ঘিরে সতর্ক রয়েছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা
৫ আগস্ট ঘিরে সতর্ক রয়েছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৫ ০২:২০ অপরাহ্ন

৫ আগস্ট নিয়ে কোনো আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন সরকার ইতোমধ্যে সব ধরনের সতর্কতা নিয়েছে এবং অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করা যায়।

রোববার (৪ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন সরকার সবসময়ই আগাম প্রস্তুতি নিয়ে রাখে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা নেয়।

বিশেষ অভিযান বিষয়ে তিনি জানান এই অভিযান সারাদেশব্যাপী চলছে এবং এটি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ বৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয় পরিবার ও সমাজকেও সচেতন হতে হবে।

মব সহিংসতা কমেছে জানিয়ে তিনি বলেন এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং পরিস্থিতি আরও উন্নতি হবে বলে আশা করা যায়।

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।