বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ১১৯ জনের

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ১১৯ জনের
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ১১৯ জনের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৫ ১২:৪০ অপরাহ্ন

গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ৮০০ ছাড়িয়েছে। রোববার (৩ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গেল ২৪ ঘণ্টায় ১১৯ জন নিহত এবং ৮৬৬ জন আহত হয়েছেন। নিহতদের অনেকে খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান।

গেল ২৭ মে থেকে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৮৭ জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার ৫৭৮ জন। একদিনে নিহতদের মধ্যে ৬৫ জন মানবিক সহায়তা নিতে গিয়ে এবং ৫১১ জন আহত হয়েছেন বলে জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় নতুন করে ২৯০টি মরদেহ শনাক্ত করে তালিকায় যোগ করা হয়েছে। এখনও বহু মরদেহ ধ্বংসস্তূপে পড়ে আছে।

যুদ্ধবিরতি ভেঙে গেল ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের হামলা শুরু করে। এরপর এখন পর্যন্ত ৯ হাজার ৩৫০ জন নিহত এবং ৩৭ হাজার ৫৪৭ জন আহত হয়েছেন।

এদিকে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।

আশিক/মি

 455
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।