বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

গাজায় ইসরায়েলি হামলায় বহু নিহত ক্ষুধায় বাড়ছে মৃত্যুর সংখ্যা

গাজায় ইসরায়েলি হামলায় বহু নিহত ক্ষুধায় বাড়ছে মৃত্যুর সংখ্যা
গাজায় ইসরায়েলি হামলায় বহু নিহত ক্ষুধায় বাড়ছে মৃত্যুর সংখ্যা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৫ ০৩:৫১ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় শনিবার (২ আগস্ট) অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন সহায়তার খোঁজে ছিলেন বলে জানানো হয়েছে।

এদিকে গাজায় অনাহারে আরও দুই শিশু ও এক প্রাপ্তবয়স্কের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী খাদ্য ও পুষ্টিহীনতায় এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে ৯২ জনই শিশু।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬০ হাজার ৩৩২ জনে। আহত হয়েছেন আরও এক লাখ ৪৭ হাজার ৬৪৩ জন।

অন্যদিকে গেল ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হন প্রায় ১ হাজার ১৩৯ জন। সেই সময় হামাসের হাতে ২০০ জনের বেশি ইসরায়েলি বন্দী হন।

গাজার বাসিন্দারা বলছেন দিনের পর দিন তীব্র ক্ষুধা ও বোমাবর্ষণের মধ্যে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে হচ্ছে। খাবার সংগ্রহের একমাত্র পথ হচ্ছে বিভিন্ন বিতরণকেন্দ্র যেখানে সীমিত পরিমাণে খাবার পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।

আশিক/মি

 451
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।