বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

অপকর্ম করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অপকর্ম করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপকর্ম করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৫ ০১:০৫ অপরাহ্ন

নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ কোনো অপকর্ম করলে কোনোভাবেই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ তাই তাদের যেকোনো গোপন বা উসকানিমূলক কর্মকাণ্ড কঠোর নজরদারিতে রয়েছে।

পাঁচ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা রয়েছে কি নাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন আল্লাহ চাইলে কোনো শঙ্কা নাই। মিডিয়া ও জনগণের সহযোগিতা থাকলে কিছুই হবে না।

উপদেষ্টা বলেন কেউ যদি সেনাবাহিনী বা অন্য কোনো বাহিনীর সদস্য হয়ে এসব কর্মকাণ্ডে জড়ায় তাকেও আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তদন্তাধীন এবং তদন্তেই সব জানা যাবে।

তিনি আরও বলেন আপনারা সত্য প্রচার করছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিদেশি মিডিয়াও এখন অনেকটা নরম হয়ে গেছে। সত্য প্রকাশের মাধ্যমেই জনগণ সচেতন হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে।

আশিক/মি

 338
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !