সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

রাশিয়ার হুমকিতে পারমাণবিক সাবমেরিন সরালেন ট্রাম্প

রাশিয়ার হুমকিতে পারমাণবিক সাবমেরিন সরালেন ট্রাম্প
রাশিয়ার হুমকিতে পারমাণবিক সাবমেরিন সরালেন ট্রাম্প
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুঁশিয়ারির জবাবে দুইটি পারমাণবিক সাবমেরিনের অবস্থান পরিবর্তনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১ আগস্ট) ট্রাম্প এক সামাজিক মাধ্যমে জানান মেদভেদেভের 'উসকানিমূলক বক্তব্যের' পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। সাবমেরিন দুটি এখন উপযুক্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

ট্রাম্প বলেন শব্দের মূল্য অনেক। এটি অনিচ্ছাকৃত পরিণতির কারণ হতে পারে। আশা করি এবার তা হবে না।

এর আগের দিন মেদভেদেভ সতর্ক করেছিলেন ‘ডেড হ্যান্ড’ নামে পরিচিত রাশিয়ার পারমাণবিক ব্যবস্থা কতটা ভয়ংকর হতে পারে তা ট্রাম্পকে মনে রাখা উচিত।

মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউক্রেন আগ্রাসন নিয়ে ট্রাম্পের ক্ষোভ বাড়ার পর থেকেই মেদভেদেভকে লক্ষ্য করে তিনি একের পর এক কটাক্ষ করছেন।

ট্রাম্প বলেন রাশিয়া ও আমেরিকার মধ্যে ব্যবসা প্রায় নেই। এটিই থাকুক। ব্যর্থ প্রেসিডেন্ট মেদভেদেভ যেন বিপজ্জনক সীমানায় না ঢুকে পড়ে।

জবাবে মেদভেদেভ জানান ট্রাম্পের এমন প্রতিক্রিয়া প্রমাণ করে রাশিয়া সঠিক পথেই আছে। এরপর ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজের উদাহরণ টেনে রাশিয়ার ধ্বংসাত্মক ক্ষমতার ইঙ্গিত দেন তিনি।

এর আগেও দুই নেতা পরমাণু অস্ত্র ইস্যুতে অনলাইনে তর্কে জড়িয়েছেন। ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিনই বিশ্বের সবচেয়ে আধুনিক ও বিধ্বংসী অস্ত্র।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।