বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

বেইজিংয়ের নার্সিংহোমে বন্যায় মৃত্যু ৩১ প্রবীণের

বেইজিংয়ের নার্সিংহোমে বন্যায় মৃত্যু ৩১ প্রবীণের
বেইজিংয়ের নার্সিংহোমে বন্যায় মৃত্যু ৩১ প্রবীণের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ন

চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে ভয়াবহ বন্যায় একটি নার্সিংহোমে মারা গেছেন অন্তত ৩১ জন বয়স্ক মানুষ। স্থানীয় প্রশাসনের বরাতে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিবিসি জানিয়েছে নিহতদের বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন।

মিয়ুন জেলার ওই নার্সিংহোমে পানি বুকসমান হয়ে যাওয়ার পর উদ্ধারকাজ শুরু হয়। ভিডিও ফুটেজে দেখা যায় জরুরি সেবা কর্মীরা পানিতে হেঁটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।

চীনা সংবাদমাধ্যম জানিয়েছে বন্যার সময় ৭৭ জন বাসিন্দার মধ্যে অন্তত ৪০ জন সেখানে আটকে পড়েছিলেন। পানির উচ্চতা ছিল প্রায় ২ মিটার বা ৬ ফুট।

তাইশিটুন শহরের নার্সিংহোমটি ছিল মূলত শারীরিকভাবে অক্ষম, নিম্নআয়ের ও সামাজিক সহায়তা পাওয়া প্রবীণদের আশ্রয়স্থল।

স্থানীয় কর্তৃপক্ষ স্বীকার করেছে পূর্ব পরিকল্পনায় ঘাটতি ছিল এবং এই ঘটনা তাদের জন্য একটি বেদনাদায়ক শিক্ষা।

সাম্প্রতিক এই বন্যায় বেইজিংয়ে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হেবেই প্রদেশে মারা গেছেন ১৬ জন, চেংদেতে ৮ জন এবং নিখোঁজ আছেন আরও ১৮ জন।

চীনের বিভিন্ন অঞ্চলে চলতি গ্রীষ্মে তীব্র আবহাওয়া এবং ভয়াবহ বন্যার প্রকোপ দেখা দিয়েছে।

আশিক/মি

 475
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।