সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

মূল্যস্ফীতির চাপে রেপো হার ১০ শতাংশেই অপরিবর্তিত

মূল্যস্ফীতির চাপে রেপো হার ১০ শতাংশেই অপরিবর্তিত
মূল্যস্ফীতির চাপে রেপো হার ১০ শতাংশেই অপরিবর্তিত
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩১, ২০২৫ ০৪:৪২ অপরাহ্ন

মুদ্রানীতির নতুন ঘোষণায় রেপো সুদহার ১০ শতাংশেই অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি জানান মূল্যস্ফীতির হার যতক্ষণ না ৭ শতাংশের নিচে স্থায়ীভাবে আসে ততদিন রেপো হার কমানো হবে না।

নতুন মুদ্রানীতিতে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি ১১ দশমিক ৫০ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি ৮ শতাংশই বহাল রাখা হয়েছে।

চলতি অর্থবছরে (২০২৫–২৬) গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নেয়া হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ।

গেল জুনে মূল্যস্ফীতি কমে ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছালেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে মাত্র ৬ দশমিক ৪০ শতাংশে।

বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীরা সুদহার কমানোর দাবি জানালেও বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতির নিয়ন্ত্রণকেই অগ্রাধিকার দিচ্ছে।

২০২৪ সালের ২২ অক্টোবর সর্বশেষ রেপো হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।