সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

জুলাই সনদ বাস্তবায়নে মূল দায়িত্ব নেতাদের: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে মূল দায়িত্ব নেতাদের: আলী রীয়াজ
জুলাই সনদ বাস্তবায়নে মূল দায়িত্ব নেতাদের: আলী রীয়াজ
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩১, ২০২৫ ০৩:২২ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় প্রধান দায়িত্ব রাজনৈতিক নেতাদের বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপের ২৩তম দিনে বক্তব্য দেন তিনি।

আলী রীয়াজ বলেন বাস্তবায়ন কাঠামো নির্ধারণে কমিশন অনুঘটকের ভূমিকা পালন করবে। তবে মূল দায়িত্ব রাজনৈতিক নেতাদের কাঁধেই। প্রয়োজনে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে কমিশন। তিনি জানান প্রথম পর্বের সংলাপে অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই অনুযায়ী একটি তালিকা দলগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

আলী রীয়াজ জানান এখন পর্যন্ত ১৩টি বিষয়ে ঐকমত্য হয়েছে এবং চূড়ান্ত টেক্সট প্রস্তুতের কাজ চলছে। মতপার্থক্যের জায়গাগুলো নোট অব ডিসেন্ট আকারে লিপিবদ্ধ করা হবে।

তিনি আশা প্রকাশ করেন আজকের মধ্যেই চূড়ান্ত তালিকা তৈরি করে দলগুলোর সম্মতিতে স্বাক্ষর গ্রহণ সম্ভব হবে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।