বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

বন্যায় বিপর্যস্ত বেইজিং ও হেবেই, মৃত ৩৮

বন্যায় বিপর্যস্ত বেইজিং ও হেবেই, মৃত ৩৮
বন্যায় বিপর্যস্ত বেইজিং ও হেবেই, মৃত ৩৮
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩১, ২০২৫ ০২:১২ অপরাহ্ন

চীনের রাজধানী বেইজিং ও হেবেই প্রদেশে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গেল তিন দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন।

মৃতদের মধ্যে ৩০ জনই বেইজিংয়ের বাসিন্দা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ুন ও ইয়াংকিং জেলা। মিয়ুনে ২৮ এবং ইয়াংকিংয়ে ২ জন মারা গেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা সিনহুয়া। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৩০টি গ্রাম। এই অঞ্চল থেকে দুর্যোগ কর্মীরা নিরাপদে সরিয়ে নিয়েছেন প্রায় ৮০ হাজার মানুষকে।

বিবিসি জানিয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে শতাধিক গ্রামের। ভেঙে পড়েছে বহু সড়ক নষ্ট হয়েছে সড়ক নেটওয়ার্কের শত শত কিলোমিটার অংশ।

গেল ২১ জুলাই থেকে শুরু হওয়া বর্ষণ ও মৌসুমি ঝড় ১০ দিন ধরে তীব্র আকারে চলতে থাকে। যদিও বুধবার (৩০ জুলাই) বৃষ্টির সতর্কতা তুলে নেয়া হয়েছে তবে আবহাওয়া বিভাগ জানিয়েছে পরিস্থিতি যে কোনো সময় আবারও খারাপ হতে পারে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। সড়ক ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ৫৫ কোটি ইউয়ান তহবিল ঘোষণা করা হয়েছে।

বেইজিংজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও সরকারি স্থাপনা। শহরের অন্তত ৩১টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে ১৬টি এখনো চলাচলের অনুপযুক্ত।

আবহাওয়া বিভাগ জানায় বেইজিংয়ে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মিয়ুন ও ইয়াংকিং জেলায় যেখানে ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আশিক/মি

 471
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।