বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

০৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

০৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
০৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩০, ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ন

আগামী ০৫ আগস্ট কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান পুলিশের বিশেষ শাখা যে চিঠি ইস্যু করেছে সেটি পুরো দেশের জন্য নয় বরং ঢাকা মহানগর এলাকায় ডিএমপির অভিযান।

উপদেষ্টা বলেন বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের অভিযান পরিচালিত হয়। এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই।

সাংবাদিকদের অপর প্রশ্নে তিনি স্পষ্ট করেন অন-অ্যারাইভাল ভিসা বাতিল হয়নি। যেসব দেশের সঙ্গে বাংলাদেশের চুক্তি রয়েছে কেবল সেসব দেশের নাগরিকদেরই এ সুবিধা দেয়া হচ্ছে।

তিনি জানান মালয়েশিয়া থেকে আসা একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এবং পুলিশ সদর দফতরে একটি সম্মেলনে অংশ নিচ্ছে।

রংপুরের গঙ্গাচড়া ঘটনায় জড়িতদের বিষয়ে তিনি বলেন আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আশিক/মি

 337
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !