সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

জামালপুরে রেলের টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে গ্রেপ্তার ২

জামালপুরে রেলের টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে গ্রেপ্তার ২
জামালপুরে রেলের টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে গ্রেপ্তার ২
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩০, ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ন

জামালপুরে অনলাইন টিকিট কালোবাজারির বিরুদ্ধে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২১টি আসনের টিকিট ও নগদ অর্থ।

মঙ্গলবার (৩০ জুলাই) ভোর ৫টা ৫০ মিনিটে ইসলামপুর ও মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় রেলওয়ে পুলিশ। ইসলামপুর থেকে পেশাদার কালোবাজারি বিন্টুকে ১৫টি আসনের টিকিট, ১৮৪০ টাকা এবং একটি মোবাইলসহ গ্রেপ্তার করা হয়।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী মেলান্দহ স্টেশন থেকে গ্রেফতার করা হয় বিল্লাল নামের আরেক টিকিট কালোবাজারিকে। তার কাছ থেকে ৬টি আসনের টিকিট, ১৬০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তারা স্বীকার করেছে ২২৫ টাকার টিকিট ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করত ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে। এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে রেলওয়ে সেবা অ্যাপে আইডি খুলে নিয়মিতভাবে আন্তঃনগর টিকিট সংগ্রহ করত তারা।

বিকাশ বা নগদে টাকা নিয়ে যাত্রীদের মোবাইলে পাঠাত টিকিটের পিডিএফ কপি। জানা গেছে বিন্টুর বিরুদ্ধে আগেও একটি কালোবাজারি মামলা ছিল এবং বিল্লালের বিরুদ্ধে তিনটি মাদক ও দুটি চুরির মামলা রয়েছে।

ঘটনার বিষয়ে জামালপুর রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।