বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

ওয়াশিংটনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনা

ওয়াশিংটনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনা
ওয়াশিংটনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩০, ২০২৫ ১২:১২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় দফার শুল্ক আলোচনা। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। এর আগে সাড়ে ১২টায় চলে অনানুষ্ঠানিক আলোচনা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, আলোচনা আবার শুরু হবে বুধবার সকাল ৯টায় (যুক্তরাষ্ট্র সময়)।

বাংলাদেশ প্রতিনিধি দল মঙ্গলবার সকালে ওয়াশিংটনে পৌঁছায়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে দলে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।

ঢাকায় অবস্থানরত বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এই আলোচনায়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে অংশ নিচ্ছেন দেশটির বাণিজ্য ও শুল্ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোচনার পুরো প্রক্রিয়া সমন্বয় করছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

আশিক/মি

 324
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !