সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

নির্বাচনে ৬০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত

নির্বাচনে ৬০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত
নির্বাচনে ৬০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৮, ২০২৫ ০৪:২৭ অপরাহ্ন

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন সেনাবাহিনী নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে এবং তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বলিষ্ঠ ভূমিকা রাখবে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ৫ আগস্টের পর থেকে তারা মাঠে অবস্থান করবে।

নির্বাচনকে ঘিরে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। যেন কোনো দুর্বলতা না থাকে এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বজায় থাকে সেটিও নিশ্চিত করার কথা বলেন তিনি।

এ সময় প্রেস সচিব আরও জানান পুলিশের আইজি নির্বাচনের আগে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছেন। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ দেয়া হবে।

এছাড়া মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে একটি জাতীয় তথ্য কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই কেন্দ্র কাজ করবে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।