সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেয়া চিকিৎসকরা জুলাইয়ের নায়ক: প্রধান উপদেষ্টা

ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেয়া চিকিৎসকরা জুলাইয়ের নায়ক: প্রধান উপদেষ্টা
ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেয়া চিকিৎসকরা জুলাইয়ের নায়ক: প্রধান উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৮, ২০২৫ ০৩:১৮ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন যুদ্ধকালেও আহতদের চিকিৎসা বন্ধ রাখার কথা নয় এবং এটি আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত। কিন্তু বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় চিকিৎসকদের ওপর হামলা এবং হুমকির ঘটনা ঘটেছে। তবুও যারা সাহসের সঙ্গে আহতদের চিকিৎসা দিয়েছেন তারা প্রকৃত জুলাইয়ের নায়ক।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আহত আন্দোলনকারীদের সেবা দেয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন আন্দোলনের সময় আহতদের চিকিৎসা না দেয়ার নির্দেশ ছিল কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিছু চিকিৎসক এই বাধা অতিক্রম করে আহতদের পাশে দাঁড়িয়েছেন। তাদের দায়িত্ববোধ এবং সাহস আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

অধ্যাপক ইউনূস আরও জানান সরকারের পক্ষ থেকে আহত ছাত্রদের চিকিৎসায় বাধা দেয়া হয়েছিল এবং হাসপাতালেও তাদের ওপর হামলা করা হয়েছে। তবে চিকিৎসকরা কঠোর পরিস্থিতির মধ্যেও জীবন রক্ষা করেছেন।

তারা রক্ত সংগ্রহ ও ওষুধ সরবরাহ করেছেন রোগীদের পরিচয় গোপন রেখেছেন এবং অনেক প্রাইভেট চিকিৎসক সরকারি হাসপাতালে নিজ উদ্যোগে চিকিৎসা সেবা দিয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন এই ত্যাগ ও মানবিকতা জাতি কখনও ভুলবে না।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।