বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করলো বিএনপি

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করলো বিএনপি
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করলো বিএনপি
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৮, ২০২৫ ০১:০৯ অপরাহ্ন

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করেছে বিএনপি।

সোমবার (২৮ জুলাই) কমিশনের আলোচ্য বিষয়ের একটি ছিল সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রস্তাবিত কমিটি গঠন। এই প্রস্তাবের বিরোধিতা করে বৈঠক থেকে সাময়িকভাবে বেরিয়ে যায় বিএনপি প্রতিনিধি দল।

ওয়াকআউট শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন ধরনের কমিটি গঠন করা হলে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হবে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতা সৃষ্টি হতে পারে।

তিনি বলেন আমাদের প্রস্তাবে তিনটি জায়গায় এমন ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনোভাবে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়। বিচার বিভাগ সংস্কার ফ্রিডম অব প্রেস কার্যত প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তার মতে রক্ষাকবচ থাকা সত্ত্বেও নির্বাহী বিভাগ যেন কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে সে ব্যবস্থা থাকতে হবে। তাই কমিটি না করে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য শক্তিশালী আইন প্রণয়নের আহ্বান জানান তিনি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয় ওয়াকআউট সাময়িক এবং প্রয়োজন অনুযায়ী আলোচনায় ফেরত যাওয়ার পথ খোলা রয়েছে। পরে বিএনপির প্রতিনিধিদল আবারও বৈঠকে অংশ নেয়।

আশিক/মি

 332
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।