সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

জুলাই সনদে থাকতে হবে মৌলিক সংস্কারের রূপরেখা: নাহিদ ইসলাম

জুলাই সনদে থাকতে হবে মৌলিক সংস্কারের রূপরেখা: নাহিদ ইসলাম
জুলাই সনদে থাকতে হবে মৌলিক সংস্কারের রূপরেখা: নাহিদ ইসলাম
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৮, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ন

জামালপুরে এক বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদে মৌলিক সংস্কারের রূপরেখা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি জানান অধিকাংশ বিষয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে তবে উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে এখনও মতবিরোধ রয়ে গেছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এই বিষয়ে ঐক্যমত হয়নি।

তিনি আরও জানান এনসিপি মনে করে উচ্চকক্ষ পিআর ভিত্তিতে ভোটের অনুপাতে হওয়া উচিত আসন সংখ্যার ভিত্তিতে নয়।

তিনি আশঙ্কা প্রকাশ করেন ঐক্যমত না হলে জুলাই সনদ স্বাক্ষরের সম্ভাবনা ক্ষীণ। তবে ৫ আগস্টের মধ্যে সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে সনদ ঘোষণার পক্ষে তিনি মত দেন।

নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।

এদিন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতারা মতবিনিময় করেন এবং বিকেলে জামালপুর শহরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।