বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

ভয়াবহ দুর্ঘটনায় ঝরে পড়লো আরেকটি শিক্ষার্থীর জীবন

ভয়াবহ দুর্ঘটনায় ঝরে পড়লো আরেকটি শিক্ষার্থীর জীবন
ভয়াবহ দুর্ঘটনায় ঝরে পড়লো আরেকটি শিক্ষার্থীর জীবন
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৮, ২০২৫ ১২:০১ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাহিল ফারাবি আয়ানও প্রাণ হারিয়েছে। রোববার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

ডাক্তারদের বরাতে জানা গিয়েছে আয়ানের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। আয়ান ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়তো। দুর্ঘটনার পর থেকেই সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইউনিটে ১৮ জন এবং ঢাকা মেডিকেলে একজনসহ মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

মাইলস্টোন দুর্ঘটনায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। আক্রান্তদের অধিকাংশই ছিল শিশু শিক্ষার্থী।

আশিক/মি

 591
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।