সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ঐক্যবদ্ধ থাকলে বাঙালি সব অর্জন করতে পারে:  মির্জা ফখরুল

ঐক্যবদ্ধ থাকলে বাঙালি সব অর্জন করতে পারে:  মির্জা ফখরুল
ঐক্যবদ্ধ থাকলে বাঙালি সব অর্জন করতে পারে:  মির্জা ফখরুল
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৭, ২০২৫ ০৬:০৩ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইতিহাস প্রমাণ করে ঐক্যবদ্ধ থাকলে বাঙালি জাতি সবকিছু অর্জন করতে পারে।

তিনি বলেন ৭১ এর মুক্তিযুদ্ধ, ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে চলমান লড়াই এই সত্যকে বারবার প্রতিষ্ঠিত করেছে।

রোববার (২৭ জুলাই) মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন জনগণের দাবিকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
তিনি জানান বিএনপি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে এবং দক্ষিণাঞ্চলের জীবন-জীবিকার উন্নয়নে এই প্রকল্পগুলো অপরিহার্য।

প্রায় ৮ কোটি মানুষের জীবনের সঙ্গে জড়িত পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন জনগণ ঐক্যবদ্ধ হলে যে কোনো সরকারকে এই প্রকল্প বাস্তবায়নে বাধ্য করা সম্ভব।
ফারাক্কা সমস্যা যেমন ভাসানী আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছিলেন তেমনি পদ্মা ব্যারেজকেও জাতীয় দাবি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন পদ্মা ব্যারেজ বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।