সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কিনছে বাংলাদেশ সরকার

যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কিনছে বাংলাদেশ সরকার
যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কিনছে বাংলাদেশ সরকার
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৭, ২০২৫ ০৪:৪১ অপরাহ্ন

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ সরকার।
যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিকে এসব বোয়িং কেনার অর্ডার দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

রোববার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন এর আগে ১৪টি অর্ডার ছিল এবার সেটি বাড়িয়ে ২৫টি করা হয়েছে।

তিনি জানান বোয়িং কোম্পানি নিজস্ব উৎপাদন সক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে উড়োজাহাজ সরবরাহ করবে এবং এতে এক থেকে দুই বছর সময় লাগতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনার তৃতীয় ও চূড়ান্ত বৈঠক হবে ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটনে।

বাণিজ্য সচিব জানান ইতিমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে অবস্থানপত্র পাঠানো হয়েছে।
ওই বৈঠকে অংশ নিতে সোমবার সন্ধ্যায় প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে রওনা হবে।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার প্রতিনিধি খলিলুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সয়াবিন আমদানির বিষয়ে বেসরকারি আমদানিকারকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

তুলা আমদানিতে পূর্বেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং আগের মতো ১.৮ বিলিয়ন ডলারের আমদানি ফের শুরু হলে ঘাটতি এক বিলিয়ন ডলার কমবে বলে আশা করছেন সচিব।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।