সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ডেনভার বিমানবন্দরে উড্ডয়নের আগে বড় দুর্ঘটনা এড়াল ফ্লাইট

ডেনভার বিমানবন্দরে উড্ডয়নের আগে বড় দুর্ঘটনা এড়াল ফ্লাইট
ডেনভার বিমানবন্দরে উড্ডয়নের আগে বড় দুর্ঘটনা এড়াল ফ্লাইট
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৭, ২০২৫ ০৩:৫৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগে ভয়াবহ দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেয়েছে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ফ্লাইটটি রানওয়েতে অবস্থানকালে হঠাৎ ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। এর ফলে গোটা রানওয়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে পাইলট দ্রুত উড্ডয়ন বাতিল করেন।

ফায়ার সার্ভিস ও জরুরি সেবাদল ছুটে এসে ১৭৩ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়।
দ্রুত স্লাইড খুলে যাত্রীদের নিচে নামানো হয় এবং বাসে করে টার্মিনালে পাঠানো হয়।
এ ঘটনায় একজন সামান্য আহত হলেও অধিকাংশ যাত্রী সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে আতঙ্কিত যাত্রীরা স্লাইড দিয়ে নিচে নামছেন এবং আগুনের মধ্যে এক যাত্রী শিশুকে নিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছেন।

এই ঘটনার জন্য বিমানের একটি চাকার যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছে আমেরিকান এয়ারলাইন্স।
দুপুর ২টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটার পর বিকেল ৫টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিমানটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিষেবার বাইরে রাখা হয়েছে। এই বছরের মার্চের পর ডেনভারে এটিই দ্বিতীয় বিমান আগুনের ঘটনা।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।