বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

বিএনপির এক বছরে আয় সাড়ে ১৫ কোটি টাকা

বিএনপির এক বছরে আয় সাড়ে ১৫ কোটি টাকা
বিএনপির এক বছরে আয় সাড়ে ১৫ কোটি টাকা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৭, ২০২৫ ১২:৩২ অপরাহ্ন

২০২৪ সালে বিএনপির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। ব্যয় হয়েছে কোটি ৮০ লাখ হাজার ৮২৩ টাকা। দলটির ফান্ডে জমা আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

রোববার (২৭ জুলাই) সকালে নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি জানান আয় এসেছে সদস্যদের মাসিক চাঁদা, বইপত্র বিক্রি, ব্যাংক সুদ এককালীন অনুদান থেকে। ব্যয় হয়েছে কর্মসূচি বাস্তবায়ন, দুর্যোগকালীন সহায়তা, লিফলেট পোস্টার ছাপানোতে।

রিজভী অভিযোগ করেন আগের নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে ফ্যাসিবাদের অস্ত্রে পরিণত হয়েছিল। দিনের ভোট রাতে করে একতরফা নির্বাচন আয়োজন করেছিল কমিশন।

তিনি বলেন মেরুদণ্ডহীন চাকরিপ্রার্থী ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। তখনকার কমিশন শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়।

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করে রিজভী বলেন জনগণের আস্থা অর্জনে কমিশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

আশিক/মি

 364
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।