বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

গাজায় বিমান থেকে মানবিক সহায়তা দেয়ার দাবি ইসরায়েলের

গাজায় বিমান থেকে মানবিক সহায়তা দেয়ার দাবি ইসরায়েলের
গাজায় বিমান থেকে মানবিক সহায়তা দেয়ার দাবি ইসরায়েলের
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৭, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন

গাজায় তীব্র খাদ্য সংকট আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল জানিয়েছে তারা সম্প্রতি বিমান থেকে মানবিক সহায়তা সরবরাহ শুরু করেছে।

রবিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায় বিমান থেকে ফেলা ব্যাগে ছিল ময়দা, চিনি টিনজাত খাবার। মোট সাতটি প্যাকেজ দেয়া হয়েছে বলে তারা দাবি করে। গাজায় অনাহারের শঙ্কা বাড়তে থাকায় জাতিসংঘের কনভয়ের জন্য মানবিক করিডর চালুর কথাও আগেই বলেছিল ইসরায়েল।

এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। বহু পরিবার খাবার না পেয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে। তবে ইসরায়েল গাজায় পরিকল্পিত অনাহারের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে অস্বীকার করেছে।

আইডিএফ জানায় তাদের সমন্বিত প্রচেষ্টায় কোগাট ইউনিটের নেতৃত্বে এই সহায়তা দেয়া হয়েছে। তারা ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তবে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিষয়ে এখনও কোনো মন্তব্য দেয়নি।

আশিক/মি

 607
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।