সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

দুপুর সাড়ে ১২টায় সড়ক অবরোধ আল্টিমেটাম শিক্ষার্থীদের

দুপুর সাড়ে ১২টায় সড়ক অবরোধ আল্টিমেটাম শিক্ষার্থীদের
দুপুর সাড়ে ১২টায় সড়ক অবরোধ আল্টিমেটাম শিক্ষার্থীদের
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২২, ২০২৫ ১২:০২ অপরাহ্ন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় বিক্ষোভে নেমেছেন শত শত শিক্ষার্থী। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজের সামনের গোলচত্বরে জড়ো হয়ে ৬ দফা দাবি তুলে ধরেন।

আন্দোলনকারীরা জানান সাড়ে ১২টার মধ্যে যদি সরকারের কোনো প্রতিনিধি এসে তাদের সঙ্গে কথা না বলেন তাহলে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনে প্রধান সড়ক অবরোধ করবেন। শিক্ষার্থীরা বলেন শান্তিপূর্ণভাবে বসে আছি কিন্তু সরকার যদি কর্ণপাত না করে তাহলে বাধ্য হয়ে অবরোধে যাবো।

বিক্ষোভকারীদের হাতে ছিল ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’ এবং ‘সঠিক লাশের হিসাব চাই’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড। পুলিশের বারবার অনুরোধ সত্ত্বেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাচ্ছেন।

তাদের দাবির মধ্যে রয়েছে— নিহতদের পূর্ণ তালিকা প্রকাশ, আহতদের নাম-ঠিকানা নির্ভুলভাবে জানানো, ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ প্লেন বাতিল, প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কার এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় ক্ষমা প্রার্থনা।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের বহু শিক্ষার্থী হতাহত হন। এ পর্যন্ত নিহত ২৭ জন, আহত ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।