সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২৭

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২৭
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২৭
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২২, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ২৭ জন। এর মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক দুইজন হলেন পাইলট তৌকির ইসলাম ও শিক্ষক মাহরীন চৌধুরী। এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৮ জন এবং ঢাকা মেডিকেলে ভর্তি ৩ জন রয়েছেন।

তিনি জানান বার্ন ইনস্টিটিউটে ভর্তি পাঁচজন আইসিইউতে আছেন। তাদের মধ্যে দুইজন ভেন্টিলেশনে। এই পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। এখন পর্যন্ত ৬টি মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। তাদের ডিএনএ সংগ্রহ করে শনাক্তের চেষ্টা চলছে।

রক্তদাতাদের ভিড় না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন বর্তমানে শুধুমাত্র কিছু নেগেটিভ ব্লাড গ্রুপ প্রয়োজন। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে থাকা মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। আহতদের তালিকা পাবলিক ডোমেইনে প্রকাশ করা হয়েছে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।