আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে মামলা পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করেছেন বৃটিশ আইনজীবী স্টিভেন কে সি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বার কাউন্সিলে আবেদনটি জমা দেয়া হয়।
গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধ মামলায় একই দিন ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে। রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ট্রাইব্যুনাল-১ এ জবানবন্দি দিচ্ছেন।
গেল ৩০ সেপ্টেম্বর শুরু হওয়া সাক্ষ্যে তদন্তকালে সংগ্রহ করা তথ্য-উপাত্ত ও আলামতের বিষয়ে বিস্তারিত তুলে ধরছেন রফিকুল ইসলাম। তার সাক্ষ্য ও জেরা শেষ হলে আসামিপক্ষ সাফাই সাক্ষ্য দেয়ার সুযোগ পাবে। এরপর শুরু হবে যুক্তিতর্ক।
রাষ্ট্রপক্ষের দাবি, ১৫ সাক্ষীর মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় তিনটি অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১১ সালে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।