বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
শিশু অধিকার দিবসের আয়োজনে প্রধানমন্ত্রী, বরণ করে নিল ১৫০ শিশুপ্রথমবার লটারিতে সাবরেজিস্ট্রার বদলিপ্রতিটি শিশুর প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রীসৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলঙ্কান তরুণ, ক্ষমার জন্য পরিবারের আকুতিএলপিজি নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের নির্দেশচার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘আমাদের কাছে সবই আছে, নিরাপত্তা নেই’: কুবি উপাচার্যবাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির১৯ ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি সতর্কতা, বন্ধ থাকবে যেসব সেবামহাকাশের নিউট্রিনো রহস্য উন্মোচনে এককভাবে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেনদিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক৪০ দিন পর নেপালে বন্যা-ভূমিধসে তল্লাশি অভিযান বন্ধনাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহতপাকিস্তানের আকাশে ভারতের মিগ-২৫, ২৯ বছর পর সামনে এলো গোপন তথ্যবাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীর গ্রেপ্তারফুটবল থাকবে, থাকবে না মেসির সেই জাদুমেসির বিদায়ী ম্যাচ, আর্জেন্টিনা-বেনিন লড়াই দেখা যাবে যেভাবেজয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, তিন যুবককে ফেরত পাঠাল বিজিবিলক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনপ্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার ইমরান হুসাইননিখোঁজের ২৪ ঘন্টার মধ্যে ব্যবসায়ী সুপ্রভাত মদকের পোড়ানো লাশ মিলল হলুদের ক্ষেতেলক্ষ্মীপুরে যুব অধিকার পরিষদের সাবেক নেতার বিরুদ্ধে মামলা, কারাগারে

বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীর গ্রেপ্তার

বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীর গ্রেপ্তার
বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীর গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৬, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত ও ভোটগ্রহণে হস্তক্ষেপের অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান ও বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোটগ্রহণের মধ্যেই তাকে দলীয় কার্যালয় থেকে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের সঙ্গে হুমায়ুনের বচসা ও ধস্তাধস্তির পর তাকে রেজিনগর থানায় নেয়া হয়। পুলিশ বলছে, আইন ভাঙার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় জেলা পুলিশের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন।

রেজিনগর উপনির্বাচনটি হুমায়ুন কবীরের ছেড়ে দেয়া আসনে অনুষ্ঠিত হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি নওদা ও রেজিনগর—দুই আসনে জয়ী হওয়ার পর নওদা আসনটি রেখে রেজিনগর ছেড়ে দেন। এরপর তার দল এজেইউপি থেকে তার ছেলে গোলাম নবী আজাদ প্রার্থী হয়েছেন।

হুমায়ুন কবীর ২০২৫ সালের শেষ দিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ ঘোষণা করে আলোচনায় আসেন। এ নিয়ে তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করে। পরে তিনি এজেইউপি গঠন করেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।