ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে মিছিল করেছেন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সংসদ সদস্যরা। মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে মিছিলটি বের হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন বিরোধীরা।
নির্বাচন কমিশন কার্যালয়ের কাছাকাছি যাওয়ার আগে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়। পরে রাহুল ও প্রিয়াঙ্কাসহ কয়েকজন নেতা-সংসদ সদস্যকে আটক করা হয়।
মিছিলকে কেন্দ্র করে সংসদ ভবন, আকাশবাণী ভবন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
বিরোধীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এ ইস্যুতে তারা সিইসির পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে আসছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।