এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা ও নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে নজরদারি ও আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ বলেন, কোথাও নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ রয়েছে। সেপ্টেম্বর মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান চালিয়েছে। এলপিজি সংকট দ্রুত কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া দরিদ্র মানুষের সহায়তায় ভিজিএফ কার্ডের আওতা বাড়িয়ে ২০ কেজি করে চাল দেয়ার কথা জানান তিনি। এডিবির অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার দরপত্র আহ্বান করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।