বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
শিশু অধিকার দিবসের আয়োজনে প্রধানমন্ত্রী, বরণ করে নিল ১৫০ শিশুপ্রথমবার লটারিতে সাবরেজিস্ট্রার বদলিপ্রতিটি শিশুর প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রীসৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলঙ্কান তরুণ, ক্ষমার জন্য পরিবারের আকুতিএলপিজি নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের নির্দেশচার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘আমাদের কাছে সবই আছে, নিরাপত্তা নেই’: কুবি উপাচার্যবাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির১৯ ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি সতর্কতা, বন্ধ থাকবে যেসব সেবামহাকাশের নিউট্রিনো রহস্য উন্মোচনে এককভাবে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেনদিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক৪০ দিন পর নেপালে বন্যা-ভূমিধসে তল্লাশি অভিযান বন্ধনাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহতপাকিস্তানের আকাশে ভারতের মিগ-২৫, ২৯ বছর পর সামনে এলো গোপন তথ্যবাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীর গ্রেপ্তারফুটবল থাকবে, থাকবে না মেসির সেই জাদুমেসির বিদায়ী ম্যাচ, আর্জেন্টিনা-বেনিন লড়াই দেখা যাবে যেভাবেজয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, তিন যুবককে ফেরত পাঠাল বিজিবিলক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনপ্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার ইমরান হুসাইননিখোঁজের ২৪ ঘন্টার মধ্যে ব্যবসায়ী সুপ্রভাত মদকের পোড়ানো লাশ মিলল হলুদের ক্ষেতেলক্ষ্মীপুরে যুব অধিকার পরিষদের সাবেক নেতার বিরুদ্ধে মামলা, কারাগারে

পাকিস্তানের আকাশে ভারতের মিগ-২৫, ২৯ বছর পর সামনে এলো গোপন তথ্য

পাকিস্তানের আকাশে ভারতের মিগ-২৫, ২৯ বছর পর সামনে এলো গোপন তথ্য
পাকিস্তানের আকাশে ভারতের মিগ-২৫, ২৯ বছর পর সামনে এলো গোপন তথ্য
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৬, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন

১৯৯৭ সালের ২৭ মে পাকিস্তানের আকাশসীমায় ভারতের একটি মিগ-২৫ গোয়েন্দা বিমান ঢুকেছিল—প্রায় তিন দশক পর এমন দাবি করেছেন ভারতীয় বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তা।

অবসরপ্রাপ্ত উইং কমান্ডার প্রদীপ জস্বন্ত ঠাকুর এনডিটিভির #CtrlAltDefence পডকাস্টে জানান, সেদিন ভারতীয় বিমানটি প্রায় ২০ কিলোমিটার উচ্চতায় ঘণ্টায় ২.৪ ম্যাক গতিতে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল।

ওই দিন পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়। পরে পাকিস্তান এর জন্য ভারতীয় মিগ-২৫কে দায়ী করে। শব্দগুলো মূলত অতিদ্রুতগতির বিমানের তৈরি ‘সনিক বুম’ ছিল। পাকিস্তানের বিমানবাহিনীও বিমানটি শনাক্ত করে এবং সেটিকে ভারতীয় মিগ-২৫ বলে ধারণা করে। পরে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আকাশে উঠলেও ততক্ষণে বিমানটি অনেক দূরে চলে যায় বলে বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে।

মিগ-২৫ মূলত গোয়েন্দা ও ছবি সংগ্রহের কাজে ব্যবহৃত হতো। এতে থাকা বিশেষ ক্যামেরার মাধ্যমে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকার ছবি ও সুনির্দিষ্ট স্থানাঙ্ক সংগ্রহ করা সম্ভব ছিল। এ ধরনের অভিযান ছিল অত্যন্ত গোপনীয় এবং সীমিত কয়েকজন কর্মকর্তাই মিশনের তথ্য জানতেন।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধেও মিগ-২৫ দিয়ে পাকিস্তানি অবস্থানের ছবি সংগ্রহ করা হয়েছিল। তবে স্যাটেলাইট প্রযুক্তির উন্নতির সঙ্গে এর ব্যবহার কমে আসে। প্রায় ২৫ বছর সেবায় থাকার পর ২০০৬ সালে ভারতীয় বিমানবাহিনী মিগ-২৫ বহর অবসর নেয়।

তিন দশক পর সাবেক ভারতীয় কর্মকর্তার বক্তব্যে পাকিস্তানের আকাশসীমায় সেই রহস্যময় উড্ডয়নের দাবি আবারও সামনে এলো। তবে ঘটনাটি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা অস্বীকৃতি পাওয়া যায়নি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।