সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা বাতিল

জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা বাতিল
জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা বাতিল
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২১, ২০২৫ ০১:৪১ অপরাহ্ন

জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান পুনর্বাসনের জন্য সরকার নানাবিধ উদ্যোগ নিলেও চাকরির ক্ষেত্রে কোটা থাকবে না।

তিনি বলেন পুনর্বাসনের অংশ হিসেবে ফ্ল্যাট দেয়া বা কোটা নির্ধারণের কোনো সিদ্ধান্ত নেই। প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থান নিশ্চিত করা হবে। হাস-মুরগি পালন, মাছচাষসহ জীবিকার যেসব পথ তারা বেছে নেবেন সেগুলোর জন্য সরকারি সহায়তা থাকবে।

মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের ভাতা সমান হওয়ার বিষয়ে তিনি বলেন মুক্তিযোদ্ধাদের অবদান অনন্য। এ প্রসঙ্গ তুলনা করা সমীচীন নয়। তিনি জানান মুক্তিযোদ্ধারা বছরের পর বছর লড়াই করে স্বীকৃতি পেয়েছেন। তাই তাদের সঙ্গে কাউকে সমকক্ষ হিসেবে দেখা হচ্ছে না।

সংবাদ সম্মেলনে তিনি জানান ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে। ১২ ডিসেম্বর শহিদ ও আহতদের দায়িত্ব মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওপর দেয়া হয়। ২৮ এপ্রিল গঠিত হয় জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর।

সরকার ৮৪৪ জন শহিদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে। জুলাই যোদ্ধাদের তিন শ্রেণিতে ভাগ করে ৩ হাজারের বেশি ব্যক্তির তালিকাও প্রকাশিত হয়েছে। শিগগিরই আরও ১৭৬৯ জনের গেজেট প্রকাশের কথা জানান উপদেষ্টা।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।