সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

গাজায় একদিনে ৯০ জন ফিলিস্তিনি  নিহত

গাজায় একদিনে ৯০ জন ফিলিস্তিনি  নিহত
গাজায় একদিনে ৯০ জন ফিলিস্তিনি  নিহত
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৭, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় গেল ২৪ ঘণ্টায় কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ৩০ জন মানুষও রয়েছেন। আল জাজিরাকে এমন তথ্য নিশ্চিত করেছেন গাজার চিকিৎসা কর্মকর্তারা।

এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। সিরিয়ার সুইদা শহরেও চালানো হয় বিমান হামলা।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে দেশটিতে ‘অস্থিরতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছে। তারা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে এ ধরনের আগ্রাসনের নিন্দা জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত সেখানে নিহত হয়েছে অন্তত ৫৮ হাজার ৫৭৩ জন এবং আহত হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন।

অন্যদিকে হামাসের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রাণ হারায় ১ হাজার ১৩৯ জন এবং ২০০-র বেশি মানুষকে জিম্মি করা হয়। সংঘাত থামার কোনো ইঙ্গিত নেই বলেও জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। সূত্র- আল জাজিরা

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।