সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

গোপালগঞ্জে সংঘর্ষের পর কারফিউ চলমান

গোপালগঞ্জে সংঘর্ষের পর কারফিউ চলমান
গোপালগঞ্জে সংঘর্ষের পর কারফিউ চলমান
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৭, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষের পর জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা প্রশাসন বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে কারফিউ জারি করে যা বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সেনাবাহিনী পাশাপাশি বিজিবি এবং কোস্টগার্ড ও মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তর জানিয়েছে চারটি প্লাটুন সদস্য সেখানে দায়িত্ব পালন করছে।

বুধবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সমর্থকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সড়কে অবস্থান নেয়। এতে উত্তেজনা আরও বেড়ে যায় এবং সেনা সদস্যদের টহল জোরদার করা হয়।

আজ সকালে শহরে যান চলাচল ছিল প্রায় বন্ধ। অফিসগামী কিছু লোক ছাড়া সাধারণ মানুষ ঘরেই অবস্থান করছে। রাস্তায় পুলিশ দেখা না গেলেও কিছু এলাকায় আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে।

প্রশাসন জানিয়েছে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।